Tuesday 25 August 2026,

যুক্তরাষ্ট্রকে নিয়ে ম্যাক্রোঁর বিস্ফোরক মন্তব্য

প্রকাশিত : 07:55 PM, 10 April 2023 Monday 191 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তাইওয়ান প্রশ্নে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে যুদ্ধংদেহী নীতি গ্রহণ করেছে তার থেকে নিজেকে দূরে রাখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি রোববার মার্কিন গণমাধ্যম পলিটিকোকে বলেছেন, পশ্চিম ইউরোপের অবশ্যই কৌশলগত স্বাধীন নীতি অনুসরণ করা উচিত এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা উচিত। খবর রয়টার্সের।

সম্প্রতি চীনে তিনদিনের সফর করে দেশে ফিরেছেন ম্যাক্রোঁ। এরপরই এমন মন্তব্য করলেন তিনি।

ফরাসি এই প্রেসিডেন্ট পলিটিকোকে আরও বলেন, যে সংকট আমাদের নয়, তাতে জড়িয়ে পড়লে ইউরোপের সামনে বিরাট বড় ঝুঁকি চলে আসতে পারে।

সাক্ষাৎকারে তিনি ইউরোপকে অবশ্যই আমেরিকার ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দিয়ে চীন ও আমেরিকার মধ্যকার দ্বন্দ্বে জড়ানোর বিষয়টি এড়িয়ে যেতে বলেন।

ম্যাক্রোঁ বলেন, আমরা নিতান্তই আমেরিকার অনুসারী কিন্তু তাইওয়ান সংকটে জড়িয়ে পড়ার বিষয়টি কি আমাদের স্বার্থে?

তিনি নিজেই এ প্রশ্নের ‘না’ বোধক উত্তর দিয়ে বলেন, আমাদের জন্য সবচেয়ে খারাপ হবে যদি আমরা এই সংঘাতে আমেরিকাকে অনুসরণ করি।

একইভাবে তিনি মার্কিন ডলারের ওপর ইউরোপীয়দের নির্ভরতা কমানোর পরামর্শ দেন। ইউক্রেন সংঘাত শুরুর পর রাশিয়া এবং চীন এই লক্ষ্য অর্জনের নীতিই অনুসরণ করে চলেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT