Friday 07 August 2026,

‘যারা অন্যদের বাঁশির সুরে নাচে না তাদের সঙ্গে থাকবে রাশিয়া’

প্রকাশিত : 05:36 PM, 24 May 2022 Tuesday 233 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমারা যদি রাশিয়ার সঙ্গে আবার সম্পর্ক গড়তে চায় তাহলে তারা সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গে সখ্যতা তৈরি করা করবে না রাশিয়া। আগে বিষয়টি নিয়ে ভাববেন তারা।

তিনি জানিয়েছেন, এখন তাদের লক্ষ্য হলো চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা।

রুশ পররাষ্টমন্ত্রী আরও বলেছেন, রাশিয়া শুধুমাত্র তার ওপর নির্ভরশীল থাকবে এবং যেসব দেশ অন্যদের বাঁশির সুরে নাচে না তাদের সঙ্গে থাকবে।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, যদি সম্পর্ক পুনরায় চালু করার জন্য পশ্চিমারা কোনো প্রস্তাব দেয়। তখন আমরা সিরিয়াসলি বিষয়টি নিয়ে ভাবব। তাদের আমাদের প্রয়োজন আছে নাকি নেই।

পশ্চিমা দেশগুলোর ওপর থেকে আমদানি-রপ্তানির ক্ষেত্রে নির্ভরশীলতা পুরোপুরি কমিয়ে দিতে হবে।

ল্যাভরভ আরও বলেছেন, আমাদের এখন লক্ষ্য হলো চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা।

রুশ পররাষ্টমন্ত্রী আরও বলেছেন, রাশিয়া শুধুমাত্র তাকে গুণবে এবং সেসব দেশের সঙ্গে থাকবে যারা প্রমাণ করেছে তারা নির্ভরযোগ্য এবং অন্যদের বাঁশির সুরে নাচে না।

যদি পশ্চিমা দেশগুলো তাদের মানসিকতা পরিবর্তন করে এবং সহযোগিতামূলক কোনো প্রস্তাব দেয় তখন আমরা সিদ্ধান্ত নিতে পারব।

সূত্র: বিবিসি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT