সোমবার ০৪ মে ২০২৬, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৬:৫৩ পূর্বাহ্ণ, ২৮ এপ্রিল ২০২৫ সোমবার ১০৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকান।

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার কাছাকাছি সময় লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

তবে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। সর্বনাশা আগুন সব পুড়ে ছাই করে দেওয়ায় আল মদিনা স্টোরের ফারজানা আক্তারের কান্না যেন থামছেই না। স্বামী এবং পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন আল মদিনা স্টোর যেখানে বিক্রি হতো বেডিং এবং পর্দা। ফারজানা জানান, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে।

রাত দেড়টার কাছাকাছি সময় লাগা আগুনে পুড়ে গেছে আল মদিনা স্টোরের পাশের আরও দুটি দোকান।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের সংবাদ পেয়ে রাত ১টা ৫০টায় হাজির হন তারা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই ছড়িয়েছে আগুন।

তিনি আরও জানান, উপস্থিত জনসাধারণ যথেষ্ট সহযোগিতা করেছে। তবে একই সঙ্গে উৎসুক জনতা নানান ভাবে বাঁধার কারণও হয়ে দাঁড়িয়েছে অগ্নিনির্বাপণে, যাদের নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT