Thursday 27 August 2026,

মুজরি বাড়ানোর দাবিতে মালয়েশিয়ায় সহস্রাধিক শ্রমিকের মিছিল

প্রকাশিত : 05:28 AM, 2 May 2024 Thursday 156 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মুজরি বাড়ানোর দাবিতে মালয়েশিয়ায় মিছিল করেছে সহস্রাধিক শ্রমিক। বুধবার মে দিবসে রাজধানী কুয়ালালামপুরের দাতারান মারদেকা স্কয়ারে সহস্রাধিক শ্রমিক একযোগে তাদের ন্যূনতম উচ্চ মজুরিসহ আরও ভালো অধিকারের দাবিতে মিছিল করে।
শ্রমিকরা মেনারা মে ব্যাংক থেকে মাত্র ৩০ মিনিটের জন্য দেশটির পার্টি সোসিয়ালিস মালয়েশিয়া (পিএসএম), পার্টি মুদা, পার্টি বেরসিহ এবং এমপাওয়ারের মতো মোট ৬০টি দলের সমর্থনে এ মিছিল করেছে শ্রমিকরা।

ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, মিছিলের আয়োজকরা বলছে, ২০০২ সালের ন্যূনতম মজুরি আদেশের অধীনে বর্তমানে আমাদের মজুরি মাত্র ১৫০০ রিঙ্গিত, যা বর্তমানে আমাদের জীবনযাত্রা ব্যয়ের তুলনায় খুবই কম। তারা আরও উল্লেখ করেছে, সমস্ত শ্রমিককে এই পরিমাণ অর্থও তারা দিচ্ছে না।

এক বিবৃতিতে সমাবেশের আয়োজকরা বলেছেন, বি ফোর্টি নাগরিকরা (বি৪০), বিশেষ করে শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, ছাত্র, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক এবং বেকাররা উচ্চ জীবনযাত্রার ব্যয়ের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যবিত্ত নাগরিকরাও এখন একই সমস্যার মুখোমুখি হচ্ছে।

তাদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম ২০০০ রিঙ্গিত মজুরি করা, এটা শুধু নিয়মমাফিক সাধারণ খাতে শ্রমিকদের জন্য ১০০০ রিঙ্গিত করে নয়। এটি সবার জন্য বিশেষ করে, অভিবাসী শ্রমিকদেরও এ অধিকার দিতে হবে।

মালয়েশিয়া কিনির পিএসএম চেয়ারম্যান মাইকেল জেয়াকুমার দেবরাজ জানিয়েছেন, গত পাঁচ দশকে মালয়েশিয়ার জিডিপি ২৪ গুণ বৃদ্ধি পেলেও শ্রমিকদের বেতন বেড়েছে মাত্র ১.৩ গুণ।

দেবরাজ জানিয়েছেন, দেশের সমৃদ্ধি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তবুও, সুযোগ সুবিধাগুলি এখনো অসামঞ্জস্যপূর্ণভাবে শ্রমিকদের জন্য কম রয়েছে।

বেতন বৃদ্ধির ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে সমস্ত বেসামরিক কর্মচারীদের উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন পাবলিক সার্ভিস বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ওয়ান আহমেদ দাহলান আব্দুল আজিজ। তিনি বলেন, ১২ বছরেরও বেশি সময় ধরে (বেতনের) কোনো সংশোধন করিনি।

এ দিকে বুধবার পুত্রজায়ায় শ্রম দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, গত ডিসেম্বর থেকে শুরু হওয়া বেসামরিক কর্মচারীদের জন্য ১৩ শতাংশের বেশি হারে বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

তার অনুভূতির প্রতিধ্বনি করে পাবলিক অ্যান্ড সিভিল সার্ভিসেসের ইউনিয়ন অফ এমপয়িজের (কিউপ্যাকস) সভাপতি দাতুক ড. আদনান মাত বলেছেন, জনগণের জন্য দক্ষ এবং ভালো পরিষেবা সরকারের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। বেসামরিক কর্মচারীরা জনগণ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহায়ক, তাই তাদের সম্পূর্ণ আস্থা ও দায়িত্বের সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে।

আদনান বলেন, বেসামরিক কর্মচারীরা যদি উচ্চ মানের, অত্যন্ত সক্ষম এবং গ্রাহকের প্রত্যাশা পূরণ করে, তাহলে তা সরকারি খাতের সেবার বিরুদ্ধে জনগণের অভিযোগও কমাতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT