Friday 25 September 2026,

মালয়েশিয়ার কেদাহে অভিযানে ১২২ অভিবাসী আটক

প্রকাশিত : 06:30 PM, 29 August 2025 Friday 94 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং সেরাইয়ের পাদাং মেহা শিল্প এলাকায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ১২২ জন অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার পরিচালিত ‘অপারেশন মাহির’-এ স্থানীয় নাগরিকসহ মোট ২১৪ জনের নথিপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ১২১ জন পুরুষ ও একজন নারী অভিবাসীকে আটক করা হয়। তাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে। তবে আটকদের মধ্যে কোনো দেশের কতজন আটক হয়েছেন তা ইমিগ্রেশন জানায়নি। আটকরা বর্তমানে বেলান্টিক ইমিগ্রেশন ডিপোতে রয়েছেন।

কেদাহ ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জাইন এক বিবৃতিতে জানান, অধিকাংশ অভিবাসীর কাছে বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট পাওয়া যায়নি। অনেক পাসপোর্টের নিরাপত্তা স্ট্যাম্পও সন্দেহজনক বলে মনে করছে বিভাগ। কয়েকটি ক্ষেত্রে পাসপোর্টের তথ্য যাচাই এখনো চলমান।

তিনি বলেন, অভিযানে সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানি ও শ্রম সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে কোনো চুক্তিপত্র নেই। এছাড়া অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) কেবল কুয়ালালামপুরে অনুমোদিত কোম্পানির জন্য বৈধ হলেও এসব শ্রমিক কেদাহে কাজ করছিলেন।

ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড (MDAC) সিস্টেমের মাধ্যমে ভ্রমণ রেকর্ড মিলিয়ে দেখা হচ্ছে, কারণ বেশিরভাগ পাসপোর্টে প্রস্থান-প্রবেশের স্ট্যাম্প থাকলেও গন্তব্যের সুনির্দিষ্ট তথ্য নেই।

মোহাম্মদ রিদজুয়ান বলেন, অভিযানে পালানোর চেষ্টা করা কয়েকজনের আচরণ অভিবাসীদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা দেওয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ ছাড়া উদ্যোক্তা ও নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে যেন তারা কেবল বৈধ নথিপত্রধারী শ্রমিক নিয়োগ দেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT