Wednesday 26 August 2026,

মালয়েশিয়ায় প্রতারিত ৮ বাংলাদেশিকে উদ্ধার

প্রকাশিত : 07:09 AM, 23 January 2025 Thursday 119 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মালয়েশিয়ায় শোষণের শিকার ৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। মালয়েশিয়ার গুয়া মুসাংয়ের লোজিং হাইল্যান্ডসের একটি সবজি খামারে জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য শোষিত ও প্রতারিত আট বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

বুধবার বুকিত আমান ডি৩-এর প্রধান সহকারী পরিচালক, সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান সান্তং এক বিবৃতিতে জানান, উদ্ধার ৮ বাংলাদেশির বয়স ২৭ থেকে ৪৭ বছরের মধ্যে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (জেএসজে) ডি৩ অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশনের (অ্যাটিপসম) একটি দল অপ পিন্টাসের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

বিবৃতিতে সোফিয়ান সান্তং বলেন, ভুক্তভোগীদের বেতন না দিয়ে শোষণ করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ছয় থেকে সাত মাস ধরে কাজ করছিলেন। ৮ বাংলাদেশি উদ্ধার ছাড়াও অভিযানের সময় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে তিনজন স্থানীয় পুরুষ এবং ২২ জন বিদেশি। যাদের সবার বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে।

গ্রেফতার তিনজন স্থানীয় ব্যক্তি খামারের মালিক এবং সাহায্যকারী হিসেবে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৭ এর ধারা ১২ এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫বি এর অধীনে তাদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে। গ্রেফতার অন্যান্য অভিবাসীরা হলেন- বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার কৃষি শ্রমিক।

সোফিয়ান আরও বলেন, যে সবজি খামারে অভিযান চালানো হয়েছিল সেখানে বাঁধাকপি, পেঁয়াজ এবং টমেটো চাষ করা হতো। ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) এবং দণ্ডবিধির ৩৭২বি/৩৭৩ ধারা অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বুকিত আমান ডি৩-এর প্রধান সহকারী পরিচালক।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT