Thursday 27 August 2026,

মালয়েশিয়ায় নিহত ৩ শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ পেল

প্রকাশিত : 08:54 AM, 12 November 2023 Sunday 163 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

হাইকমিশনের হস্তক্ষেপে ক্ষতিপূরণ পেল মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে নিহত ৩ বাংলাদেশি শ্রমিকের পরিবার। শনিবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিহত প্রবাসীরা হলেন-শরীয়তপুর জেলার জাহেদুল খান, মো. সাজ্জাদ হোসাইন ও পাবনা জেলার মনিরুল ইসলাম।

তিন কর্মীর মৃত্যুর খবর পাওয়ার পর হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই শ্রমিকরা কাম্পুং মাকা নামক পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের কাজে নিয়োজিত থাকা অবস্থায় ২ নভেম্বর মাটিচাপা পড়ে মৃত্যুবরণ করেন। ৩ নভেম্বর হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম ঘটনাস্থল ও হাসপাতালে সংরক্ষিত লাশ পরিদর্শন করেন।

হাইকমিশনের পক্ষ হতে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে মৃত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ আদায় করা হয়। ক্ষতিপূরণের পরিমাণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে ক্ষতিপূরণের অর্থ ৯ নভেম্বর কোম্পানির পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT