Monday 24 August 2026,

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

প্রকাশিত : 08:58 AM, 10 July 2025 Thursday 123 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ৮ জুলাই (মঙ্গলবার) সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশ নিয়ে ওঠা কিছু স্পর্শকাতর প্রশ্নের সরাসরি জবাব দেননি। যা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।

ব্রিফিংয়ের এক পর্যায়ে এক সাংবাদিক কোয়াড জোট ও বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, কোয়াড বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নিয়ে বক্তব্য দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন কোয়াডের অন্যান্য অংশীদার দেশগুলো তা বুঝবে।

সাংবাদিক আরও বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি ঢাকার বিমানবন্দরে ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে এক বন্দুকের ম্যাগজিন উদ্ধার করা হয়েছে, যা ২০২৪ সালের সরকারবিরোধী সহিংসতায় ব্যবহৃত গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে।

এ সময় মুখপাত্র ব্রুস সাংবাদিককে থামানোর চেষ্টা করেন। কিন্তু সাংবাদিক আরও বলেন, ইউনূস প্রশাসনের সময়েই এক হিন্দু উপাসনালয়ে হামলাসহ সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে।

এ বিষয়ের প্রতিক্রিয়ায় মুখপাত্র ট্যামি ব্রুস সরাসরি কোনও মন্তব্য না করে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক একটি জটিল কূটনৈতিক বিষয়, যা যুক্তরাষ্ট্র বুঝে ও গুরুত্ব দেয়। তিনি কোয়াড সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একক বিবৃতি এবং কোয়াড অংশীদারদের যৌথ বিবৃতি পড়ার পরামর্শ দেন।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র শুধুমাত্র নিজেদের অবস্থান ব্যাখ্যা করে থাকে, অন্য দেশগুলোর মতামত বা বক্তব্যের ব্যাখ্যা দেওয়া তাদের দায়িত্ব নয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT