Wednesday 26 August 2026,

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : 07:47 AM, 6 February 2023 Monday 208 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ডের ঢাকা সফর স্থগিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন রোববার সন্ধ্যায় সাংবাদিকদের ওই সফর স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা ম্যাকডোনাল্ডের সফরটি আপাতত হচ্ছে না বলে ঢাকায় মার্কিন দূতাবাসও জানিয়েছে। তবে সফর স্থগিতের কারণ কোনো পক্ষ জানায়নি।

বাংলাদেশের শ্রমমান উন্নয়ন ও অধিকারের বিষয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার রাতে ঢাকা সফরে আসার কথা ছিল কারা ম্যাকডোনাল্ডের।

দেশে শ্রমিকের জন্য একই আইন কার্যকরের ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশের শ্রমমান, সংগঠন করার অধিকার, কাজের পরিবেশের মতো বিষয়গুলোয় আন্তর্জাতিক মান আনতে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক চাপ রয়েছে বাংলাদেশের ওপর।

তিন দিনের সফরে ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ম্যাকডোনাল্ডের বৈঠক করার কথা ছিল।

একই দিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা ছিল। আর ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের শ্রম খাতসংশ্লিষ্ট অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নির্ধারিত ছিল তার।

বাংলাদেশে শ্রম খাতের স্বাধীনতা ও মান নিয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের। দীর্ঘদিন ধরে শ্রম আইনের ব্যবহারের বিষয়টিতে গুরুত্ব দিয়ে আসছে দেশটি। বিশেষ করে বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিদ্যমান শ্রম আইনের অনেক ধারা কার্যকর নয়। পুরো দেশে সব শ্রমিকের জন্য যাতে একই আইন কার্যকর হয়, সে বিষয়ে জোর দিয়ে আসছে ওয়াশিংটন।

পাশাপাশি বাংলাদেশের শ্রমমান, সংগঠন করার অধিকার, কাজের পরিবেশের মতো বিষয়গুলোয় আন্তর্জাতিক মান আনতে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক চাপ রয়েছে বাংলাদেশের ওপর।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT