Saturday 08 August 2026,

মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশিত : 06:48 AM, 16 August 2025 Saturday 115 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণভোজের আয়োজনকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই নেতা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তবে গণভোজের বিষয়টি আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

পুলিশ জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একাত্রিত হয়। একত্রিত হয়ে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে এমন তথ্য ছিলো পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে শহরের পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাজী শাহাদাত হোসেন মিঠু এবং জাহিদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন সাংবাদিকদের জানান, নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT