Friday 24 July 2026,

মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা

প্রকাশিত : 08:30 AM, 19 November 2024 Tuesday 135 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কানাডার মন্ট্রিয়লে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা শুরু করেছে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশি অধ্যুষিত শার্লেভোয়াঁ এলাকার ১২৪০ রু আইল্যান্ডে একটি চার্চের হল রুমে শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়।

প্রথম দিন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট, ভিসা, নো ভিসা রিকোয়ারমেন্ট (এনভিআর) সহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়। রবিবার (১৭ নভেম্বর) একই স্থানে একই সময়সূচি অনুযায়ী কনসুলার সেবা প্রদান করা হবে।

অটোয়া থেকে ডেপুটি হাইকমিশনার কাজী রাসেল পারভেজের নেতৃত্বে হাইকমিশনের একটি টিম মন্ট্রিয়লে এই কার্যক্রম পরিচালনা করছে।

হাইকমিশনের প্রথম সচিব হাসান আল বাশার জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে নো ভিসা রিকোয়ারমেন্ট এবার মেশিন রিডেবল ভিসার পরিবর্তে সাময়িকভাবে স্ট্যাম্পের (সিল) ওপর হাতে লিখে সেটি প্রদান করতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এসংক্রান্ত একটি সত্যায়িত পত্রও সংযুক্ত করে দেওয়া হচ্ছে।

এবার নো ভিসা রিকোয়ারমেন্ট সিল সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে। ফলে প্রিপেইড খাম কেনা (প্রায় ২৮ ডলার) সাশ্রয় হচ্ছে সেবা গ্রহীতাদের।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT