Thursday 19 November 2026,

মনের মতো প্রেমিক পেতে বিজ্ঞপ্তি তরুণীর

প্রকাশিত : 09:37 AM, 7 September 2023 Thursday 210 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রেমিক চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন ডাচ তরুণী ভেরা ডেকম্যানস। তিন হাজারের বেশি আবেদন জমা পড়েছে। অসংখ্য প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেই প্রেমিক হতে পারবেন। খবর নিউইয়র্ক পোস্টের।

খবরে বলা হয়েছে, আগে কখনো প্রেমের সম্পর্কে জড়াননি ২৩ বছর বয়সী ভেরা ডেকম্যানস। এবার তিনি প্রেম করতে চান। মনের মতো প্রেমিক পেতে বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি। যিনি তার প্রেমিক হতে চান, তাকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে। ইতিমধ্যে তিন হাজারের বেশি প্রার্থী আবেদন ফরম পূরণ করে পাঠিয়েছেন।

ডেকম্যানস টিকটকে এ–সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে তিনি প্রেমিক হতে আগ্রহী ব্যক্তিদের জন্য নির্ধারিত আবেদন ফরমটি দেখিয়েছেন। সেখানে তিনি প্রার্থীদের কাছে তাদের কাজ ও প্রেমের সম্পর্কের ইতিহাস নিয়ে একগাদা প্রশ্ন রেখেছেন।

ডেকম্যানস বর্তমানে লন্ডনে থাকেন। তিনি বলেন, ‘কিছু মানুষ মনে করে, আমি প্রেমিক নির্বাচনের জন্য আবেদন চেয়েছি—এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু সামগ্রিকভাবে অনেক প্রার্থীই এতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।’

তিনি বলেন, ‘২০২৩ সালে ডেটিং করাটা কঠিন। তাই আমি এখন জানতে চাই, কে ভালো প্রেমিক হতে পারে বা আমার জন্য উপযুক্ত প্রেমিক হতে পারে। আমার কাছে যত আবেদন জমা পড়েছে, তা গণনা করা কঠিন। তবে এতটুকু বলতে পারি, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আমার কাছে প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT