Thursday 27 August 2026,

মণিপুরে বড় ধরনের সহিংসতা ঘটছে না: অমিত শাহ

প্রকাশিত : 08:34 AM, 18 September 2024 Wednesday 118 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মণিপুরে খুব বড় ধরনের সহিংসতার ঘটনা এখন আর ঘটছে না। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৩ মাসে মণিপুরে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। যদিও গত সপ্তাহের তিন দিনের সেই সহিংসতার কারণে এবং তার আগে উপর্যুপরি ড্রোন হামলা এবং পরে রকেট হামলার কারণে মণিপুরে অস্থিরতা সৃষ্টি হয়। ৭ দিনের সহিংসতায় অন্তত ১১ জন মারা যান। এর জেরে মণিপুরে কারফিউ জারি করা হয়। রাজ্যজুড়ে ইন্টারনেট বন্ধের পাশাপাশি বন্ধ রাখা হয় স্কুল-কলেজ। যদিও গতকাল থেকে চার জেলায় কারফিউ শিথিল করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, এ মুহূর্তে বিজেপি-শাসিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে পরিবর্তন করার কোনো পরিকল্পনা কেন্দ্র সরকারের নেই। তবে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা ও অপসারণ নিয়ে সংবাদ সম্মেলনে তাকে বারবার প্রশ্ন করা হলে তিনি বিরক্ত হন। সাংবাদিককে তর্ক করতে নিষেধ করেন তিনি।

অমিত শাহ ‘মণিপুরের সমস্যার মূলে রয়েছে অনুপ্রবেশ। এ কারণে দেড় হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া দেয়া শুরু করেছে সরকার। ৩০ কিলোমিটার পর্যন্ত সীমান্ত অঞ্চলে কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আরও ১৫০০ কিলোমিটার পর্যন্ত সীমান্ত অঞ্চলে বেড়া দেয়ার জন্য বাজেট অনুমোদন করা হয়েছে।’

ফ্রি মুভমেন্ট রেজিম বাতিল করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সীমান্তের কাছাকাছি বসবাসকারী লোকজন কোনো নথি ছাড়াই একে অপরের অঞ্চলে ১৬ কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে পারতেন। তবে এখন শুধু ভিসা নিয়েই মানুষ একে অপরের ভূখণ্ডে প্রবেশ করতে পারেন।

রাজ্যের নিরাপত্তা পরিকাঠামোর ত্রুটিগুলো যথাযথভাবে ঠিক করা হয়েছে বলেও জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT