Thursday 19 November 2026,

ভোটের আগে ‘আদিবাসী সংকল্প’ রাহুলের

প্রকাশিত : 04:48 AM, 14 March 2024 Thursday 246 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থানে বিধানসভা ভোটে হারের পরেই কংগ্রেস টের পেয়েছিল- আদিবাসী ভোটব্যাংকে ধস নেমেছে। হিন্দি বলয়ের তিন রাজ্যেই কংগ্রেসের হারের পেছনে অন্যতম কারণ ছিল- আদিবাসী এলাকায় পিছিয়ে পড়া। লোকসভা ভোটের আগে এবার সেই আদিবাসীদেরই ‘মনজয়বাণ’ ছাড়ল ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। বুধবার ‘আদিবাসী সংকল্প’ ঘোষণা করলেন কংগ্রেস শিরোমণি রাহুল গান্ধী। এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।

আদিবাসীদের জন্য ছয় দফা প্রতিশ্রুতি দিয়ে এদিন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় মহারাষ্ট্রের নন্দুরবার থেকে ‘আদিবাসী সংকল্প’ ঘোষণা করেন তিনি। তারপরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ‘আদিবাসী সংকল্প’র বিস্তারিত ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

রাহুল জানান, কংগ্রেস ক্ষমতায় এলে আদিবাসীদের জন্য সুশাসন, সংশোধন, সুরক্ষা, সশাসন ও সাব-প্ল্যান বা উপ-যোজনার প্রতিশ্রুতি দিচ্ছে। অরণ্যের অধিকার আইনের রূপায়ণের জন্য জাতীয় মিশন তৈরি করা হবে। মোদি সরকার এসব আইনে যেসব সংশোধন করেছে, তা প্রত্যাহার করা হবে। আদিবাসী এলাকাকে চিহ্নিত করে তফশিলি ক্ষেত্র হিসাবে চিহ্নিত করা হবে। পঞ্চায়েত ও তফশিলি এলাকা আইনের মতো রাজ্যস্তরে আইন তৈরি হবে। বনজাত পণ্যের জন্য দামের আইনি নিশ্চয়তা দেওয়া হবে। আদিবাসীদের জন্য বাজেটে নির্দিষ্ট অর্থ বরাদ্দ হবে। খাড়গে বলেন, ‘আদিবাসীদের জল-জঙ্গল-জমি রক্ষায় বদ্ধপরিকর আমরা।’

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের : লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, গুজরাত এবং অসমের মোট ৪৩ জন প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়। তাদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথের নাম। সে রাজ্যের ছিন্দওয়াড়ার সংসদ-সদস্য নকুল এবারেও ওই কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন। সম্প্রতি কমল এবং নকুলের বিজেপিতে যোগদানের সম্ভাবনা ঘিরে জল্পনা তৈরি হয়েছিল।

সোমবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে দ্বিতীয় তালিকার প্রার্থীদের নাম চূড়ান্ত হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের ছেলে বৈভককে জালোরে প্রার্থী করা হয়েছে। আসামের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব লড়বেন জোরহাট কেন্দ্রে। বৈভব ২০১৯-এ জোধপুর কেন্দ্রে হেরে গিয়েছিলেন। গৌরব জিতেছিলেন কালিয়াবর কেন্দ্রে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT