Saturday 08 August 2026,

ভূমিকম্পে বিধ্বস্ত বাড়িগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিলেন এরদোগান

প্রকাশিত : 07:05 PM, 15 February 2023 Wednesday 165 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্কে ভূমিকম্পে ধ্বংস হওয়া ১০টি শহরের ৩০ হাজার বাড়ি খুব দ্রুত পুনর্নির্মাণ শুরু করা হবে। খবর ডেইলি সাবাহর।

দেশটির রাজধানী আঙ্কারায় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) সদর দপ্তরে বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, অনুসন্ধান, উদ্ধার ও ধ্বংসস্তূপ পরিষ্কার করার পরপরই পুনর্গঠন কাজ শুরু হবে।

ধসে পড়া ভবন থেকে সর্বশেষ জীবিত ব্যক্তিকে বের না করা পর্যন্ত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন।

ভূমিকম্প সহ্য করতে পারে এমন বাড়ি নির্মাণের জন্য তুরস্কের হাউজিং ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে (টিওকেআই) স্বাগত জানিয়েছেন তিনি।

এরদোগান বলেন, ‘রাষ্ট্র পরিচালিত সংস্থাটি এক বছরের পরিকল্পনার অংশ হিসেবে বাড়িগুলো নির্মাণ করবে।’

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বে দুটি বড় ভূমিকম্প আঘাত হানার পর ৩ হাজার ১০৭টি আফটার শক (পরাঘাত) হয়েছে। মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪১৮ জন। ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে ১ লাখ ৫ হাজার ৫০০ জনের বেশি লোককে উদ্ধার করা হয়েছে। এতে আহত ১৩ হাজার ২০৮ জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তুরস্কের ২৮ হাজার সৈন্য এবং আড়াই লাখ বেসামরিক কর্মী ভূমিকম্প অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT