Thursday 06 August 2026,

ভারতের হুগলি নদীতে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত : 05:18 PM, 25 February 2023 Saturday 223 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঘন কুয়াশার কারণে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে একটি জাহাজ অক্ষত থাকলেও অন্যটি ডুবে গিয়েছে। তবে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে ডুবন্ত জাহাজটির ৯ সদস্যকে।

শনিবার সকালে ভারতের কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি এলাকার হুগলি নদীতে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাগ্রস্ত জাহাজটির নাবিক ও স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে নদীতে দৃষ্টিসীমা অনেক কম ছিল।

জানা যায়, বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে আসা একটি খালি জাহাজ ধাক্কা মারে ভারত থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করা অপর জাহাজে। পরে ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজটি ডুবতে শুরু করলে সেটিকে ধীরে ধীরে তীরের দিকে আনতে থাকেন নাবিক। কিন্তু এত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। ইতোমধ্যে জাহাজটির প্রায় ৯০ শতাংশ ডুবে গেছে। তবে এলাকাবাসীর সহযোগিতায় জাহাজটির সকল সদস্যকে উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া জাহাজের কর্মী পুলক কুমার মণ্ডল জানান, বাঁ দিক থেকে এসে জাহাজটি আমাদের ধাক্কা মেরেছে। এসময় একই জায়গায় নদীতে আরও ৫টি জাহাজ ছিল। শুধুমাত্র কুয়াশার কারণেই যে দুর্ঘটনা ঘটে এ কথা তিনি মানতে নারাজ। তার অভিযোগ অপর জাহাজটি সঠিক নির্দেশনা মানছিল না।

এই দুর্ঘটনার খবর বাংলাদেশের এজেন্সিতে জানানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT