Friday 20 November 2026,

ভারতের কর্ণাটক বিধানসভায় প্রথম মুসলিম স্পিকার

প্রকাশিত : 08:37 AM, 28 May 2023 Sunday 186 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জনতার ভোটে পাল্টে গেল ভারতের কর্ণাটক রাজ্যের সার্বিক চিত্র। গত বছর হিজাব নিয়ে এই রাজ্যের ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন তীব্র উত্তেজনার মধ্যে তখনকার বিজেপি সরকার রাজ্যে মুসলিম মেয়েদের হিজাব পড়া নিষিদ্ধ করে। এবং এরপর থেকে তীব্র সমালোচনার মুখোমুখি হয় বিজেপি সরকার। পরবর্তিতে ভোটে সব উলটপালট হয়েছে যায়। জনতার রায়ে বিজেপি হেরে যায়, কংগ্রেস জয়লাভ করে।

এদিকে ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ইউ টি কাদের। কংগ্রেসপন্থি এই বিধায়ক রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম বিধায়ক বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৬ মে) কংগ্রেসপন্থী এই বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভার বিরোধী দল বিজেপি এবং জনতা দল (সেক্যুলার) স্পিকার নির্বাচনে তাদের প্রার্থী দাঁড় করায়নি। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ইউ টি কাদের স্পিকার পদে নির্বাচিত হন।

তবে এখনই স্পিকারের পদে দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। দেশটির সংবিধান অনুযায়ী, কর্ণাটক বিধানসভার বিদায়ী স্পিকার আর ভি দেশপাণ্ডে তার হাতে ক্ষমতা হস্তান্তরের পরই এ আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন কাদের।

এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারমাইয়াহ নতুন স্পিকার ইউ টি কাদেরকে স্বাগত জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় নতুন স্পিকারকে সংসদীয় আইন ও নিয়ম-কানুনের প্রতি একনিষ্ঠ থাকা ও বিধানসভার সদস্যদের অসংসদীয় ভাষা ব্যবহারের ক্ষেত্রে কঠোর মনোভাব প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

২০২১ সালের ডিসেম্বরে কর্ণাটকের উদুপি জেলায় হিজাব পরে যাওয়ার কারণে কয়েকজন মুসলিম শিক্ষার্থীকে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয় এবং তার জেরে সেই রাজ্যে শুরু হয় হিজাব আন্দোলন। পরে ভারতের অন্যান্য রাজ্যেও সেই আন্দোলন ছড়িয়ে পড়ে।
ভারতের রাজনৈতিক সহনশীলতাকে বড় একটি চ্যালেঞ্জের মুখে ফেলেছিল এই আন্দোলন। ওই সময় রাজ্য বিধানসভায় আসীন ছিল বিজেপি।

গত ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন হয়। ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয় ১৩ মে। ভোটের ফল বিশ্লেষণ করে জানা যায়, রাজ্য বিধানসভার ২২৪টি আসনের মধ্যে ১৩৬টিতেই জয়ী হয়েছে কংগ্রেস।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT