Saturday 08 August 2026,

ভারতীয় ১৬ জেলেকে মাছ ধরা ট্রলারসহ আটক

প্রকাশিত : 05:40 AM, 21 July 2022 Thursday 224 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরের রাবনাবাদ চ্যানেলের ফেয়ারওয়ে বয়া থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ‘এফ বি মা ত্রিপুরা’ মাছ ধরা ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছেন নৌ-বাহিনীর সদস্যরা।

বুধবার (২০ জুলাই) বিকেলে এদেরকে পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনীর সদস্যরা। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছে নৌ-বাহিনী।

আটক জেলেরা হচ্ছেন- ট্রলার মাঝি হরলাল দাস (৫০), বিটিশ দাস (৪৮), পংকজ দাস (২৬), রাজা দাস (২২),স্বপন দাস (৪৮), জগবন্ধু দাস(৬২), আপন দাস(৬০), হৃদয় দাস (২৭), দিপক দাস (৩০), সুনিল দাস (৪৭), জয় হরি দাস (৪৫), সত্য লাল দাস (২৫)। এদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফুলতলী থানার সানকি জাহান এলাকায়। বাকি রনজিৎ দে’র (২৪) দেবীপুরের গুরগুরিয়ায় একবং গোপাল পাল (৩৯), হরিদাস (৩২), সমর দাসের (৫০), বাড়ি নদীয়া জেলার কল্যানী থানার মাঝের চর এলাকায়।

বাংলাদেশে নৌ জাহাজ গোমতী এর অধিনায়ক কমান্ডার মো আরিফ হোসেন (সি) এ এফ ডবিøউ ভি ইউ সি, পি এসসি, বিএন এর নেতৃত্বে ভারতীয় ট্রলার ও জেলেদের আটক করা হয় বলে নৌ বাহিনী কর্তৃপক্ষ নিশ্চিত করছেন।
আটক জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পায়রা নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ মো. মমিন হোসেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT