Tuesday 25 August 2026,

ব্রিটেনে কনসার্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান

প্রকাশিত : 07:19 AM, 30 June 2025 Monday 120 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ব্রিটেনের বার্ষিক সঙ্গীত উৎসব ‘গ্লাস্টনবেরি ফেস্টিভ্যাল’ এ বছরও অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের ফেস্টিভ্যালের আলোচিত বিষয়- অনুষ্ঠান চলাকালীন ফিলিস্তিনের পক্ষে শ্লোগান দিয়েছেন গায়কেরা।

শনিবার (২৮ জুন) যুক্তরাজ্যের সামারসেট অঞ্চলের পিল্টন নামের ছোট্ট একটি গ্রামে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। অন্তত দুই লাখ শ্রোতার উপস্থিতিতে সেখানেই এই চাঞ্চল্যকর ব্যাপারটি ঘটে।

এতে পারফর্ম করে আয়াল্যান্ডের র‌্যাপ সঙ্গীত গ্রুপ নিক্যাপ। নিক্যাপের শিল্পীরাই সঙ্গীতের মাঝে ফিলিস্তিনের পক্ষে শ্লোগান তোলেন।

গ্রুপটির এক সদস্য এ প্রসঙ্গে বলেন, ‘আমরা আমাদের উপার্জন কম করতেও প্রস্তুত। কিন্তু ইতিহাসের সঠিক দিকটায় থাকা উচিত।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের আওয়াজ উঁচু করব, তাইলে ফিলিস্তিনের পক্ষে অন্য সঙ্গীত গ্রুপও তাদের আওয়াজ তুলবে।’

এ সময় প্রখ্যাত র‍্যাপ গায়ক বব ভাইলান ‘ফ্রি প্যালেস্টাইন’ এবং ‘ডেথ ডেথ আইডিএফ’—এর মতো ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন। সূত্র : এপি ও জিও নিউজ

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT