Thursday 20 August 2026,

বেলুচিস্তানে হামলার পর চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার

প্রকাশিত : 05:04 AM, 15 August 2023 Tuesday 185 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চীনা প্রকৌশলীদের গাড়ি বহরে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এ হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। এতে হামলাকারী দুই সন্ত্রাসী নিহত হয়েছে, অক্ষত রয়েছেন চীনার।

হামলার পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে করাচিতে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারেল। এএনআইয়ের খবরে বলা হয়েছে, হামলার পর বড় ধরনের জমায়েত কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলেছে চীনা কনস্যুলেট।

ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানে সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনা নাগরিক বা বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করে তাদের নিরাপত্তার জন্য ‘এ’ ক্যাটাগরির ‘ব্যক্তিগত নিরাপত্তা কোম্পানি’ নিয়োগের নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র দপ্তর। প্রদেশে সরকারি ও বেসরকারি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা পর্যালোচনার জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্র বিভাগ ও পুলিশ একটি বৈঠক করে।

সিএনএনকে বেলুচিস্তান প্রদেশটির গোয়াদার জেলার পুলিশ সুপার চাকার বালোচ বলেন, যেখানে হামলাটি হয়েছিল, সেখানে পুলিশ ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর ক্লিয়ারেন্স অপারেশন চলছে। এ সময় আহত হয়েছেন দুই নিরাপত্তাকর্মী।
সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে, জঙ্গি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে।

বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালোচ বলেছেন, বিএলএ মাজিদ ব্রিগেডের দুই ‘ফিদায়েন’ দাশত নিগরের নাভিদ বালোচ ওরফে আসলাম বালোচ এবং গেশকর আওয়ারানের মকবুল বালোচ ওরফে কাইম বালোচ গোয়াদরে চীনা প্রকৌশলীদের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে হামলা চালায়। তিনি এ হামলাকে ‘আত্মত্যাগমূলক অভিযান’ বলে অভিহিত করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT