Sunday 09 August 2026,

বেলারুশকেও যুদ্ধে টেনে আনতে চায় রাশিয়া!

প্রকাশিত : 10:44 PM, 25 June 2022 Saturday 296 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেন যুদ্ধে বেলারুশকেও টেনে আনতে চায় রাশিয়া। ইউক্রেনের উত্তরের সীমান্ত অঞ্চল চেরনিহিভে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের ভূখণ্ড থেকে ‘ব্যাপক’ বোমাবর্ষণের অভিযোগ তোলার পর এই দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরিা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা গোয়েন্দা বিভাগ টেলিগ্রাম অ্যাপে শনিবার জানায়, আজকের হামলা ইউক্রেন যুদ্ধে বেলারুশকে টেনে আনার ক্রেমলিনের প্রচেষ্টার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

প্রসঙ্গত, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা নাগাদ চেরনিগিভ অঞ্চলে মিসাইল থেকে ব্যাপক বোমা হামলা চালানো হয়। দেসনা গ্রামকে লক্ষ্য করে বেলারুশের ভূখণ্ড এবং আকাশ থেকে ২০টি রকেট ছোড়া হয় বলে ইউক্রেনের উত্তর সামরিক কমান্ড ফেসবুক পোস্টে জানিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে।

সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুশ। যদিও দেশটির সম্প্রতি নেওয়া কিছু পদক্ষেপ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যোগ দেওয়ার গুজব আরও উসকে দিচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT