Sunday 09 August 2026,

বিশ্বদরবারে শান্তি ফর্মুলা উপস্থাপন করলেন ইউক্রেনের ফার্স্টলেডি

প্রকাশিত : 06:45 PM, 19 January 2023 Thursday 197 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বিশ্বদরবারে শান্তি ফর্মুলা উপস্থাপন করলেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা। সুইজারল্যান্ডের দাভোসে তিনি এটি উপস্থাপন করেন।

এ সময় রাশিয়াকে ‘আগ্রাসী রাষ্ট্র’ আখ্যা দেন ওলেনা জেলেনস্কা। সেই সঙ্গে পরমাণু হামলার ভয়াবহতা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সংকটের মূল কারণ হিসেবে রাশিয়াকে দোষারোপ করেন তিনি।

ওলেনা জেলেনস্কা যোগ করেন, ‘আমরা রাশিয়ার আক্রমণকারীদের দ্বারা সংঘটিত ৮০ হাজারটি অপরাধ নথিভুক্ত করেছি। এগুলোর একটিও আমরা ক্ষমা করব না। প্রতিটি অপরাধীকে জবাব দেওয়া হবে।’

ফোরামে ইউক্রেনের ফার্স্টলেডি উপস্থিতিতে জানিয়েছেন, ‘আমরা একটি নতুন চেরনোবিল দুর্ঘটনা ঘটতে দিতে পারি না। আমরা সবাই নিশ্চিত যে, এমন কোনো বৈশ্বিক সমস্যা নেই যা মানবতার মাধ্যমে সমাধান করা যায় না।’

উল্লেখ্য, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রক্তক্ষয়ী যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য এবং জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অনুসারে, ৮২ দেশে প্রায় ৩৪৫ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য

নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে। করোনাভাইরাস মহামারি ও ইউক্রেনের যুদ্ধের আগে এই দেশের সংখ্যা ছিল ৫৩টি।

জেলেনস্কা বলেন, ‘ইউক্রেনীয়রা যুদ্ধ থেকে একটি দিনও ছুটি নিতে পারে না। তাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে।

ইউক্রেনের শান্তি ফর্মুলায় প্রধানত ১০টি বিষয় গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে পরমাণু নিরাপত্তা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার ইত্যাদি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT