Thursday 27 August 2026,

বিরল ‘হাইব্রিড সূর্যগ্রহণ’ বৃহস্পতিবার!

প্রকাশিত : 05:10 AM, 20 April 2023 Thursday 170 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মহাজাগতিক বিরল হাইব্রিড সূর্যগ্রহণের দৃশ্য কোথায়, কখন, কীভাবে দেখতে পাবেন তা নিয়ে জনমনে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে।

অতীতে এমন গ্রহণের দেখা মিলে ২০১৩ সালে। তবে দুটি ‘হাইব্রিড’ সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের বিরতি থাকে বলে জানালেন মহাকাশবিদেরা। বিরল ঘটনা ঘিরে দারুণ কৌতুহল।

পৃথিবীর আকাশে সূর্যগ্রহণের সময়ে সোনার আংটি সাদৃশ্য দেখা যাবে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী, জানাল নাসা।

বিরল সূর্যগ্রহণের নাম ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ। যার বিশেষত্ব চাঁদের ছায়া সূর্যের আকৃতির থেকে ছোট হয়। ফলে সূর্যকে চাঁদ পুরোপুরি আড়াল করতে ব্যর্থ হয়। চাঁদের ছায়াকে ছাপিয়ে সূর্যের সোনালি বৃত্ত চারপাশ থেকে দৃশ্যমান হয়। মধ্যখানে অন্ধকার আর চারদিকে রক্তিম সোনালি বলয়ের সূর্যকে দেখতে লাগে খানিকটা সোনার আংটির মতো। যাকে বিরল মহাজাগতিক দৃশ্য বলে অবিহিত করেছেন মহাকাশ বিজ্ঞানীরা।

বিরল দৃশ্যর প্রত্যক্ষ দর্শক হতে জনমনে অন্তহীন কৌতূহল। নাসা বলছে, হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে শুধু একটি শহরেই।

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথে দেখা যাবে বিরল দৃশ্য। অস্ট্রেলিয়ার আরও বেশকিছু এলাকা যেমন ফিলিপিন্স, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আংশিক হাইব্রিড সূর্যগ্রহণের দেখা মিলবে।

ভারতের আকাশে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও সরাসরি সম্প্রচারে হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে পাবেন ভারতীয়রা। ২০ এপ্রিল ভারতীয় সময় ভোর ৪টা ৪ মিনিট থেকে সকাল ৭টা ২ মিনিট অবধি দৃশ্যমান হবে

নাসা বলছে, ২০২৩ সালের এটি প্রথম সূর্যগ্রহণ। চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবরে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT