বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা
প্রকাশিত : 10:10 PM, 8 April 2023 Saturday 206 বার পঠিত
বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বরও ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম।
শাইখা মাহরা ও শেখ মানা আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিয়েছেন বলে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
বিয়ের ঘোষণায় বলা হয়েছে, রাজপরিবারের দুই সদস্যের কাবিননামা সই অনুষ্ঠানের জন্য এই কবিতা লেখা হয়েছে। তবে কবে নাগাদ বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হবে দাপ্তরিকভাবে এখন পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি।
অনেকটা পারিবারিক ঐতিহ্যের ধারায় শাইখা মাহরা ঘোড়ায় চড়তে বেশ পছন্দ করেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন।
অন্যদিকে শেখ মানা একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। দুবাইয়ে আবাসন ব্যবসা ও প্রযুক্তি খাতে কয়েকটি সফল ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে তিনি সম্পৃক্ত আছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























