Friday 20 November 2026,

বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়ার ৪ বিমান ধ্বংস

প্রকাশিত : 06:05 PM, 30 August 2023 Wednesday 155 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় ২ বছর হতে চলেছে। ইতোমধ্যে রাশিয়ার হামলায় ইউক্রেনের অনেক অঞ্চল পুরোপুরি কিংবা অধিকাংশ ধ্বংস হয়ে গেছে। তবে যুদ্ধ যত গড়াচ্ছে ততই রাশিয়া আক্রমণ বাড়িয়েছে। কিন্তু সম্প্রতিক সময়ে ইউক্রেনও রাশিয়া অভ্যন্তরে হামলা করছে। ইতোমধ্যে কয়েকদফা হামলায় রাশিয়ার অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে বিমানবন্দরে গুলোতে এ হমলা চালানো হচ্ছে। এসব হামলার জন্য রাশিয়ার বার বার ইউক্রেনকে দায়ী করছে।

এদিকে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের বিমানবন্দরে মঙ্গলবার ড্রোন হামলা হয়েছে।স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

ওই অঞ্চলের গভর্নর বলেছেন, রুশ সামরিক বাহিনী একটি হামলা প্রতিহত করেছে। তিনি একটি ভিডিও আপলোড করেছেন যেখানে একটি বড় অগ্নিকাণ্ড আর গোলাবর্ষণের দৃশ্য দেখা যাচ্ছে এবং একটি বিস্ফোরণও শোনা যায়।

একটি অসমর্থিত রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে চারটি ইলিউশিন-৭৬ পরিবহন বিমান বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পসকভ শহর ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে। এটা এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত অঞ্চল।

জানা যায়, লাটভিয়া ও এস্টোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত ওই বিমানবন্দরে হামলার পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আগুনের শিখা অনেক দূর থেকেও দৃশ্যমান হয়। স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় মিডিয়া গুলির শব্দের কথাও বলেছেন। স্থানটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০০ মাইল দূরে।

রাশিয়ার রাষ্ট্র-পরিচালিত তাস বার্তা সংস্থা জরুরি সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার সরকারে চারটি এলএল-৭৬ ভারী পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরটি দীর্ঘ দিন ধরে রুশ সামরিক বাহিনী ব্যবহার করে আসছে।

আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামে বলেন, প্রতিরক্ষা বাহিনী ওই ড্রোন হামলা প্রতিহত করেছে।

তিনি জানান, হামলায় কেউ হতাহত হয়নি।

রাশিয়ার সবচেয়ে পাঠকপ্রিয় নিরপেক্ষ নিউজ ওয়েবসাইট মেদুজা জানিয়েছে, বিমানবন্দরে ওই হামলায় ১০ থেকে ২০টি ড্রোন অংশ নেয়। এগুলোকে ছোট অস্ত্র ব্যবহার করে বিতাড়িত করা হয়। তবে একটি ড্রোন রিফুয়েলিং কমপ্লেক্সে আঘাত হানতে সক্ষম হয়। সূত্র : আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT