Thursday 27 August 2026,

বিজ্ঞাপন নাকি হুমকি, পাকিস্তানের এয়ারলাইন্স নিয়ে বিতর্ক

প্রকাশিত : 08:13 AM, 17 January 2025 Friday 133 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আইফেল টাওয়ারের দিকে উড়োজাহাজ ছুটে যাচ্ছে; বিজ্ঞাপনে এমন চিত্র দেখিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের পতাকাবাহী এয়ারলাইন্স পিআইএ।

ফ্রান্সের রাজধানীতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট ফের চালু হচ্ছে, এটা প্রচারের উদ্দেশ্যে দেওয়া বিজ্ঞাপনটির ক্যাপশনে লেখা ছিল- ‘প্যারিস, আজ আমরা আসছি।’

এই বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেককে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হওয়া সন্ত্রাসী হামলার কথা মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

“এটা কি কোনো বিজ্ঞাপন নাকি হুমকি?,” সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এক ব্যবহারকারী এমনটাই লিখেছেন। ক্ষুব্ধ আরেক ব্যবহারকারী পিআইএ-র উদ্দেশ্যে লিখেছে, “তোমাদের মার্কেটিং ম্যানেজারকে বরখাস্ত করো।”

দিনকয়েক আগে এক্সে প্রকাশের পর এখন পর্যন্ত বিজ্ঞাপন চিত্রটি দুই কোটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে, চলছে তুমুল সমালোচনাও।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। উপপ্রধানমন্ত্রী ইশহাক দার নিজেও বিজ্ঞাপন চিত্রটির কড়া সমালোচনা করেছেন বলে পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় সন্ত্রাসীরা যাত্রীবাহী বিমান ছিনতাই করে তা দিয়ে ওয়াশিংটন ডিসির পেন্টাগন ও নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল, যে ঘটনায় প্রাণ যায় প্রায় ৩ হাজার মানুষের।

ওই হামলার তথাকথিত মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পক খ্যাত খালিদ শেখ মোহাম্মদ ২০০৩ সালে পাকিস্তানে গ্রেপ্তার হন।

যে উগ্রপন্থি নেটওয়ার্ক এই হামলার পরিকল্পনায় ছিল, সেই আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনও ২০১১ সালে পাকিস্তানেই মার্কিন বাহিনীর হাতে নিহত হন। পাকিস্তানি এক সাংবাদিক ওমর কুরাইশি বলেছেন, পিআইএ-র বিজ্ঞাপনটি তাকে ‘স্তম্ভিত’ করে দিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT