Saturday 08 August 2026,

বিক্ষোভে উত্তাল শ্রীলংকা, প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা

প্রকাশিত : 05:29 PM, 13 July 2022 Wednesday 223 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নাম ঘোষণা করেছেন দেশটির স্পিকার।

সাবেক প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়।

এরপরই রাজধানী কলম্বোর প্রাণকেন্দ্রে ফের জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। বিক্রমাসিংহেরও পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা।

রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না সাধারণ বিক্ষোভকারীরা। তারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিসে ঢুকে পড়েছেন। তবে বিক্রমাসিংহে তার সরকারি বাড়িতে নেই। গত শনিবার থেকে তিনিও গোপনস্থানে গা ঢাকা দিয়েছেন।

এর আগে মিলিটারি পুলিশের সঙ্গে সাধারণ বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। তাদের ওপর টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর বাড়ির দখল নেন তারা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিক্রমাসিংহেও রাজপাকসের ঘনিষ্ঠ লোক। সে রাজাপাকসেদের দুর্নীতি এবং বিভিন্ন কুকর্মে সহায়তা করেছে।

গণমাধ্যম বিবিসির সঙ্গে একজন বিক্ষোভকারী জানিয়েছেন, রনিল রাজাপাকসে যদি ক্ষমতায় থাকেন তাহলে তাদের আন্দোলন বৃথা যাবে।

সূত্র: বিবিসি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT