Tuesday 22 September 2026,

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

প্রকাশিত : 07:56 AM, 21 December 2024 Saturday 138 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মাগুরায় পূর্ববিরোধের জের ধরে সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে শরিফুল শেখ নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শরিফুল বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর শেখের ছেলে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে একই ইউনিয়নের আরেক বিএনপি নেতা রাজা গাজীর লোকজন পূর্ববিরোধের জের ধরে তাকে স্থানীয় একটি দোকানে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

বেরইল পলিতা গ্রামের হেমায়েত হোসেন জানান, বেরইল পলিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আকবর শেখ ও বর্তমান ইউপি সদস্য রাজা গাজীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার দুপুরে আকবর শেখের ছেলে বেরইল পলিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল শেখ বেরইল বাজারে একটি দোকানে বসে ছিল। এ সময় রাজা গাজীর সমর্থকরা সেখানে ধারালো অস্ত্র দিয়ে শরিফুলের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়ভাবে ওই দুই গ্রুপ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এর আগে, ২০০৮ সালে আকবর শেখের লোকজন রাজা গাজীর লোকজনের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। সে থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল।

মাগুরা সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT