Friday 20 November 2026,

বাবার কবরের পাশে শায়িত হলেন প্রিগোজিন

প্রকাশিত : 10:06 AM, 30 August 2023 Wednesday 172 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অভ্যুত্থান-নেতৃত্বদানকারী ভাড়াটে ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় মারা যান। কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় প্রিগোজিনকে জানানো হলো শেষ বিদায়।

মঙ্গলবার নিজ শহর সেন্ট পিটার্সবার্গে বাবার কবরের পাশে সমাহিত হন ওয়াগনারপ্রধান। খবর এপির।

ভাড়াটে সেনাদলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিজ শহরেই বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে প্রিগোজিনকে। কবরে ওড়ানো হয় রাশিয়া ও ওয়াগনারের পতাকা।

এর আগে, স্থানীয় গির্জায় চরম গোপনীয়তায় হয় অন্ত্যিষ্টিক্রিয়া। প্রার্থণায় অংশ নেন নিকটাত্মীয়রা।

অবশ্য শেষ বিদায় জানাতে পোরোখোভস্কি গোরস্থানে যান দলীয় সদস্যরা। সেখানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ছিল পুরো এলাকা।

এদিকে প্রিগোজিনের মৃত্যুতে নতুন সশস্ত্র বিদ্রোহের মুখোমুখি হতে পারেন বলে ভয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য মস্কো টাইমস জানায়, রাশিয়ায় প্রিগোজিনের তরলকরণের (কাউকে নৃশংসভাবে হত্যা) পর একটি নতুন সামরিক বিদ্রোহের হুমকি রয়েছে বলে পুতিন বিশ্বাস করেন।

দেশটিতে এখন উদ্বেগের বিষয় প্রিগোজিনের মৃত্যুর জন্য পুতিনকে সরাসরি দায়ী এবং প্রতিশোধ নিতে চায় ওয়াগনার কট্টরপন্থিরা।

এ পরিস্থিতিতে ‘নতুন সামরিক বিদ্রোহের হুমকির জন্য প্রস্তুত থাকার জন্য সিক্রেট সার্ভিসকে’ নির্দেশ দিয়েছেন পুতিন।

বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে- গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় নিহত প্রিগোজিন এবং তার সহযোগীদের অন্ত্যেষ্টিক্রিয়ায় একটি বড় জমায়েতের নিষেধাজ্ঞার আদেশ দেয় ক্রেমলিন। আর এ কারণে বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার গোষ্ঠীর কিছু ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গের সেরাফিমোভস্কি কবরস্থানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

মস্কো টাইমস বলেছে, পুতিন দুই দশকেরও বেশি সময় ধরে দেশটির প্রেসিডেন্ট। মস্কো থেকে ১২৫ মাইলেরও কম দূরে থাকা ওয়াগনারের ট্যাংকগুলো পুতিনের মনকে বিচলিত করে দিয়েছিল।

আরও পড়ুন: যেভাবে পুতিনের সঙ্গে বন্ধুত্ব থেকে শত্রু ওয়াগনার প্রধান

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ওলেগ ইগনাটভ বলেন, ওয়াগনারের অনেক সদস্য বিশ্বাস করেন প্রিগোজিনের মৃত্যুর পেছনে রুশ কর্তৃপক্ষের হাত থাকতে পারে। কর্তৃপক্ষ এ ধরনের ঝুঁকি উপেক্ষা করতে পারে না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT