Thursday 19 November 2026,

বাংলাদেশের রাবার সেক্টর উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া

প্রকাশিত : 08:34 AM, 20 November 2023 Monday 171 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশের রাবার সেক্টরের উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া। ১৭ নভেম্বর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান মালয়েশিয়ার প্লান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলির সঙ্গে বৈঠক করেন।

মালয়েশিয়ান রাবার বোর্ড ও বাংলাদেশ রাবার বোর্ডের মধ্যে প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণসহ নানাবিধ বিষয়ে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে বৈঠকে আলোচনা করা হলে মন্ত্রণালয় এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

এছাড়াও বাংলাদেশের রাবার সেক্টরের উন্নয়নে মালয়েশিয়ার এফজিভির মতো জিএলসিগুলোকে (গভর্নমেন্ট লিংকড কোম্পানি) বাংলাদেশে বিনিয়োগসহ অন্যান্য সম্ভাবনা নিয়ে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার মো. শামীম আহসান। বাংলাদেশে পামওয়েল রপ্তানিকারক দেশ হিসাবে মালয়েশিয়া দীর্ঘদিন শীর্ষ অবস্থানে থাকলেও বর্তমানে দ্বিতীয় বৃহত্তম। মালয়েশিয়াকে পামওয়েল রিফাইনারি স্থাপনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হলে বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

প্লানটেশন সেক্টরসহ অন্যান্য সেক্টরে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা স্মরণ করে মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সেক্রেটারি জেনারেল দাতো হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলি।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়টি স্থান পায়। বৈঠকে হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ এবং দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT