Saturday 08 August 2026,

বাংলাদেশের জনগণের ভালোবাসায় আপ্লুত তুরস্ক

প্রকাশিত : 05:30 PM, 16 February 2023 Thursday 178 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে প্রায় ২৫ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটিতে। আর এই ঘটনায় তুরস্কের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। সরকারিভাবে এবং ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশের নাগরিকরা সহায়তা করছে তুরস্ককে। এমনকি বাংলাদেশি সেনা, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার কাজে সরাসরি অংশ নিয়েছে।

তুরস্কের প্রতি বাংলাদেশের এই ভালোবাসার চিত্র তুলে ধরছে তুর্কি গণমাধ্যম। একাধিক খবরে দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি বার বার বাংলাদেশের সহায়তা ও ভালোবাসার বিষয়টি তুলে ধরছে।

‘তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশিরা’ শিরোনামের খবরে বলা হয়েছে বাংলাদেশের মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য উদারভাবে অনুদান দিয়ে আসছে।

টিকা সেভকি মের্ট বারিসের বাংলাদেশের সমন্বয়কারী বলেছেন, বাংলাদেশি অনুদানের প্রথম চালান ইতোমধ্যেই তুরস্কে পৌঁছেছে। আমাদের প্রথম তুর্কি এয়ারলাইন্স বাংলাদেশিদের দান করা প্রায় পাঁচ টন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শনিবার সকালে তুরস্কে পৌঁছেছে। আশা করছি যে প্রায় ১০ টনের আরেকটি চালান পৌঁছাবে।’

ভয়াবহ এই দুর্যোগে বাংলাদেশি নাগরিকদের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি জানান, কার্গো এয়ারলাইন্স শিঘ্রই বাংলাদেশ থেকে ১০০ টন ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করবে বলে আশা করছি। এছাড়া ১০ হাজার তাবু দান করার জন্য বাংলাদেশ সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এ দিকে, তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর এখনও বহু বাংলাদেশি ঠিকভাবে ঘুমাতে পারেন না। ধ্বংসের দৃশ্য এবং কোমল শিশুসহ ক্ষতিগ্রস্তদের অসহায় মুখগুলো ভেসে ওঠে তাদের সামনে।

এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে গাজিয়ানটেপের কাছে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ১২ ঘণ্টা পর ৭.৫-মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজার। ভূমিকম্পে তুরস্কে ছয় হাজার ভবন ধসের ঘটনা ঘটে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT