Thursday 06 August 2026,

বরিশালে ২৪ ঘণ্টায় ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু, নতুন ভর্তি ৩০১

প্রকাশিত : 08:46 PM, 14 August 2023 Monday 223 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বরিশালের গৌরনদী উপজেলার, দুইজন ভোলার ও একজন বরগুনা সদরের বাসিন্দা। এ সময়ের মধ্যে আরও ৩০১ জন নতুন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃতরা হলেন- বরিশাল জেলার গৌরনদী উপজেলার কৌশল্লা রানী (৬৫), ভোলার আনোয়ারা (৬৫), ছনিয়া (২৩) ও বরগুনা সদর উপজেলার আব্দুল ওহাব (৯১)।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ছনিয়া ভোলা সদর হাসপাতালে মারা গেছেন। এদিকে সোমবার পর্যন্ত গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩০১ জন ডেঙ্গু রোগীর মধ্যে সব থেকে বেশি ৬৪ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৮ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৫৯ জন, পটুয়াখালীতে ৩২ জন, ভোলায় ২৬ জন, পিরোজপুরে ৫৮ জন, বরগুনায় ২৩ জন ও ঝালকাঠিতে ১১ জন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। এছাড়া বিভাগের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT