Friday 28 August 2026,

বয়স ৭১, তবুও সুন্দরী প্রতিযোগিতায় এই নারী!

প্রকাশিত : 09:22 AM, 25 June 2024 Tuesday 131 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সুন্দরী প্রতিযোগিতার কথা এলে মাথায় আসে উঠতি তরুণীদের কথা। একবার ভাবুন তো, একঝাঁক তরুণীদের ভিড়ে সুন্দরী প্রতিযোগিতায় লড়ছেন এক পৌঢ় নারী। হ্যাঁ, মাঝবয়স পেরিয়ে যাওয়া এই বয়স্ক নারীই অংশ নিচ্ছেন এমন প্রতিযোগিতায়। যার বয়স ৭১ বছর! ওই নারীর নাম মারিসা টেইজো।

অবাক করার মতো হলেও এমনটাই ঘটতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের মিস সুন্দরী প্রতিযোগিতায়। খবর এনডিটিভির।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোষ্টে মারিসা নামে ওই নারী লিখেছেন, ‘মিস টেক্সাস ইউএসএ প্রতিযোগিতায় প্রতিযোগী হিসাবে এই অবিশ্বাস্য নতুন অভিজ্ঞতার অংশ হতে পেরে আমি আনন্দিত। এখানে অংশ নেওয়ার মাধ্যমে, আমি নারীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে উন্নতির জন্য অনুপ্রাণিত করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো বয়সে সৌন্দর্য রয়েছে।’

এনবিসি নিউজ জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে সব নিয়ম উতরে গেছেন মারিসা। গত বছরে মিস টেক্সাস কর্তৃপক্ষ উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। যে কারণে গর্ভবতী নারী থেকে শুরু করে সন্তানের মায়েরাও এখানে অংশ নিতে পারবে। বয়সের ক্ষেত্রেও কোনো সীমা বেধে দেয়নি তারা।

টেক্সাসের হিলটন হিউস্টন পোস্ট নামে এক হোটেলে ২১ জুন থেকে শুরু হয়েছে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা। মারিসার সঙ্গে এই প্রতিযোগিতায় আছেন আরও ৭৫ জন নারী। যেখানে সবচেয়ে বেশি বয়স মারিসার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT