Thursday 27 August 2026,

বন্যার্তদের পাশে মালয়েশিয়ার বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন

প্রকাশিত : 08:58 AM, 25 August 2024 Sunday 132 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ত্রিপুরার উজান থেকে নেমে আসা ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন দেশের উত্তরপূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলার লাখ লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে ভয়ানক অবস্থা ফেনীর। এসব এলাকায় বর্তমানে তৈরি হয়েছে হৃদয়বিদারক এক মানবিক বিপর্যয়ের।

এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) একটি চ্যারিটেবল ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগে অংশ নিতে মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাসোসিয়েশন নেতারা জানান, মালয়েশিয়া থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একটি ফান্ড পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই তহবিলটি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হবে। যাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমন্বিত ও কার্যকরভাবে সহায়তা করা যায়।

তারা জানান, বিচ্ছিন্নভাবে ত্রাণ পাঠানোর পরিবর্তে, একত্রে সুন্দরভাবে বণ্টন করা গেলে এই সহায়তা বাংলাদেশের পুনর্গঠনে দ্রুত ভূমিকা রাখতে সক্ষম হবে।

মালয়েশিয়া প্রবাসীরা এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য নিম্নোক্ত ঠিকানায় অনুদান পাঠাতে পারবে।
CIMB ISLAMIC BANK BERHAD, A/C name: Md Ruhul Amin Sarker A/C no: 7600846856
Reference: BD Flood.
অনুদানের ব্যাংক রিসিট মো: মাসুদুর রহমানের +৬০১৯৫৬৬৯০৪৬ নাম্বারে পাঠাতে ফোরামের পক্ষ থেকে অনুরুধ করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT