Friday 28 August 2026,

বদলা তো কেবল শুরু: নেতানিয়াহু

প্রকাশিত : 08:37 AM, 10 October 2023 Tuesday 169 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের পরিণতি হবে কঠিন ও ভয়াবহ। বদলা তো কেবল শুরু।
সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় স্থানীয় মেয়রদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেছেন। খবর বিবিসির।

বিবিসি জানায়, ইসরাইলের দক্ষিণাঞ্চল সফরকালে নেতানিয়াহু বলেছেন, আগামীতে হামাসকে যা দেখতে হবে তা আরও কঠিন এবং ভয়ঙ্কর হবে। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি এবং আমরা তাদের শক্তি দিয়ে পরাজিত করব। প্রচণ্ড শক্তিতে।

গত শনিবার ভোরে গাজা থেকে হামাসের আকস্মিক হামলায় সাতশ’র বেশি ইসরাইলি নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারপর থেকে গত ৪৮ ঘণ্টায় গাজাকে ঝাঁজরা করে ফেলেছে ইসরাইল।

তাদের হামলায় গাজায় অন্তত ৫৬০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় তিন হাজার জন আহত হয়েছেন বলে সোমবার জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে সড়কগুলো নষ্ট হয়ে গেছে, যত্রতত্র ছড়িয়ে আছে ধ্বংসস্তূপের পাহাড়, বাতাসে ধূলা আর বারুদের গন্ধ।

ইসরাইল সোমবার নজিরবিহীন এক পদক্ষেপে তিন লাখ রিজার্ভ সেনা তলব করার কথা জানিয়েছে। গাজার বাসিন্দাদের সরেও যেতে বলেছে তারা। এতে হামাসকে পরাস্ত করতে গাজায় ইসরাইলের স্থল হামলার পরিকল্পনার লক্ষণই প্রকাশ পাচ্ছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আগে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করার নির্দেশ দেন। বন্ধ করা হয় খাবার, জ্বালানি, বিদ্যুৎ সরবরাহ সবকিছুই।

ওদিকে, পূর্ব সতর্কতা ছাড়াই ফিলিস্তিনিদের ঘরবাড়ির ওপর ইসরাইলের নতুন করে কোনোরকম নির্বিচার বোমা হামলা চললে ইসরাইলি জিম্মিদের মৃত্যুদণ্ড কার্যকর শুরু করা হবে বলে হুমকি দিয়েছেন হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেড।হামাসের হাতে জিম্মি আছে শতাধিক ইসরাইলি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT