বগুড়া সদর উপজেলা আ. লীগ সভাপতি স্ত্রীসহ গ্রেপ্তার
প্রকাশিত : 09:35 AM, 19 December 2024 Thursday 168 বার পঠিত
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সফিকের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় একাধিক মামলা হয়।
গতকাল বুধবার রাত ৮টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম তাদের গ্রেপ্তার করে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু সুফিয়ানের সফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া, তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইনের মামলার আসামি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























