Wednesday 26 August 2026,

ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তটস্থ ইসরাইলিরা

প্রকাশিত : 12:17 PM, 21 June 2025 Saturday 106 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইসরইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমনটা জানিয়েছে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরাইলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরাইলের কোথায় এগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ।

এদিকে নিজেদের ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর ‘আগ্রাসন’ বন্ধ হলে কূটনৈতিক আলোচনা বিবেচনা করার কথা জানিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা চালিয়ে যেতে তিনি ইসরাইলকে বিমান হামলা কমানোর জন্য চাপ দেয়ার সম্ভাবনা কম। ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় এখনই সেই অনুরোধ করা খুব কঠিন।’

অন্যদিকে ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান ইয়াল জামির বলেছেন, ‘বছরের পর বছর’ ধরে ইরানে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সাম্প্রতিক মাসগুলোয় ‘কঠোর গোপনীয়তা’ বজায় রেখে হামলার প্রস্তুতি ত্বরান্বিত করা হয়েছে।

শুক্রবার ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। অন্যদিকে ইসরাইলের হাইফাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন।

ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, ইরান সর্বশেষ ২৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ হামলায় মধ্য ও দক্ষিণ ইসরাইলে কেউ আহত হয়নি।

অন্যদিকে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি বলেছেন, ‘এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT