Thursday 19 November 2026,

ফিলিস্তিনপন্থি আদনানের জয়

প্রকাশিত : 08:41 AM, 6 July 2024 Saturday 140 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ব্র্যাকবার্নে লেবার পার্টির প্রার্থী কেট হলার্নকে হারিয়ে চমক দেখিয়েছেন ফিলিস্তিনপন্থি স্বতন্ত্র প্রার্থী আদনান হোসেইন। রাজনীতিতে নতুন আসা আদনান ভোট পেয়েছেন ১০ হাজার ৫১৮টি। আর পরাজিত প্রার্থী হলার্ন পেয়েছেন ১০ হাজার ৩৮৬ ভোট।

অর্থাৎ, ১৩২ ভোটে হলার্নকে হারিয়ে দেন আদনান। গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থান নিয়ে দলটির অনেক ভোটারের মধ্যে মতনৈক্য ও অসন্তোষকেই আদনানের জয়ের কারণ বলে মনে করছেন অনেকে। শুক্রবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।

ব্ল্যাকবার্ন আসনটিতে ৬৯ বছর ধরে প্রতিনিধিত্ব করছেন লেবার পার্টির আইনপ্রণেতারা। ৩৪ বছর বয়সি আদনান পেশায় আইনজীবী। নির্বাচনে গাজাপন্থি প্ল্যাটফরম থেকে দাঁড়ান তিনি। তাকে সমর্থন দেয় সাবেক লেবার কাউন্সিলরদের একটি দল।

লেবার দলের গাজা নীতিকে ঘিরে দলটি থেকে সরে যান এই কাউন্সিলররা। গত জুনের মাঝামাঝি মিডল ইস্ট আইকে আদনান বলেছিলেন, সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আÍবিশ্বাসী।

গাজা সম্পর্কে কথা বলতে গিয়ে আদনান বলেছিলেন, ‘আমি এই সম্প্রদায়ের মধ্যে বড় হয়েছি। আমি তাদের ভাষায় কথা বলি। আমি তাদের সংগ্রাম জানি।’

তিনি আরও বলেন, ‘গাজা গুরুত্বপূর্ণ এবং এই কারণেই আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম। কিন্তু দারিদ্র্যও একটি বিশাল সমস্যা। এরই সঙ্গে স্বাস্থ্যসেবাও।’ এর আগে লেবার পার্টি হলার্নের পক্ষে ২০১৯ সালে ৬৪.৯ শতাংশ ভোট দিয়েছিলেন ভোটাররা। কিন্তু গাজায় ইসরাইলের যুদ্ধের জন্য পার্টির প্রাথমিক সমর্থনকে ভালোভাবে দেখা হয়নি। ফলে স্থানীয় ভোটারদের ৩৫ শতাংশ মুসলিম ভোটার এবারের নির্বাচনে তাকে সমর্থন করেননি। এর ফলে পরাজয়ের তালিকায় নাম উঠল অভিজ্ঞ এই প্রার্থীর।

এদিকে ব্ল্যাকবার্নে লেবার প্রার্থী হারলেও নির্বাচনের আগে পরিচালিত জনমত জরিপ এবং বুথ-ফেরত জরিপই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কেয়ার স্টারমারের নেতৃত্বে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT