Sunday 09 August 2026,

‘পুরো ইউরোপেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া’

প্রকাশিত : 07:57 PM, 22 June 2022 Wednesday 290 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়া পুরো ইউরোপেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। কারণ ইউক্রেন সংকটের মধ্যে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উপায় খুঁজছে।

বুধবার এমন হুশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক।

তিনি বলেছেন, ইউরোপকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

এ ব্যাপারে আন্তর্জাতিক এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল সংবাদ সংস্থা রয়টার্সকে পাঠানো একটি বিবৃতিতে বলেন, সাম্প্রতিক আচরণ (পদক্ষেপ) বিবেচনা করে, আমি নিশ্চিত করে বলব না রাশিয়া বিভিন্ন ইস্যু খোঁজার চেষ্টা করবে এবং কারণ খোঁজার চেষ্টা করবে, ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দেওয়ার জন্য। শুধু কমিয়ে দেওয়া না তারা গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধই করে দিতে পারে।

এ কারণে ইউরোপকে সম্ভাব্য ঘটনার জন্য প্রস্তুতি নিতে হবে, যোগ করেন আন্তর্জাতিক এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বুলগেরিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া।

অন্যদিকে জার্মানি, ফ্রান্সের মতো বড় দেশগুলোতে গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেক কমিয়ে দিয়েছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT