Friday 28 August 2026,

পুতিন-পেজেশকিয়ান বৈঠক, বিশ্বকে গুরুত্বপূর্ণ বার্তা

প্রকাশিত : 07:50 AM, 12 October 2024 Saturday 155 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) তুর্কমেনিস্তানের আশগাবাতে এক আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক হয়। বৈঠকে ইরান ইস্যুতে পুতিন গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ওই মন্তব্য বিশ্বকে একটি বার্তা দিলো।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর পুতিনের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক। এতে পুতিন বলেছেন, ইরানের সাথে সম্পর্ক মস্কোর কাছে অগ্রাধিকার বিষয়। এ সম্পর্ক ভালোভাবে এগোচ্ছে। বিশ্বের ঘটনাবলি নিয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গি অত্যন্ত ঘনিষ্ঠ।

পুতিন বলেন, আমরা সক্রিয়ভাবে আন্তর্জাতিক অঙ্গনে একসাথে কাজ করছি এবং বিশ্বের ঘটনা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি প্রায়শই খুব কাছাকাছি। এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য গত বছর হ্রাস পেলেও এই বছর বৃদ্ধি পেয়েছে এবং ইতিবাচক সামগ্রিক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন পুতিন।

তিনি সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিকস-এর পূর্ণ সদস্য হওয়ার প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ায় ইরানকে অভিনন্দন জানান। এ সময় ২৩-২৪ অক্টোবর কাজানে আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে পেজেশকিয়ানকে আমন্ত্রণ জানান। সেখানে আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করেছে দুই দেশ।

পেজেশকিয়ান পুতিনের সঙ্গে সম্মতি জ্ঞাপন করে বলেন, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই সম্পর্ক জোরদার করতে সব সময় উৎসাহিত করেন।

তিনি বলেন, আমাদের নীতি এবং আন্তর্জাতিক অবস্থান আপনার সাথে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ। আমি আশাবাদী আমাদের দেশও শিগগির ব্রিকসের পূর্ণ সদস্য হবে।

হেলিকপ্টার দুর্ঘটনায় তার পূর্বসূরি ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পর পেজেশকিয়ান জুলাই মাসে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক দ্রুত অবনতি ঘটে।

সম্প্রতি ইসরায়েল লেবাননে হামলা শুরু করে। বিমান হামলায় নিহত হন ইরানের ঘনিষ্ঠ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যে ইসরায়েলে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান। এরপর সমীকরণ এক প্রকার ঝুলে আছে।

ইরান বলছে, তারা আর হামলা করতে চায় না। কিন্তু তেলআবিব জবাব দিলে তেহরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। সে সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অপরদিকে সর্বাত্মক যুদ্ধ এড়াতে পশ্চিমা মিত্রদের থেকে চাপ বাড়ছে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। এমন সময় ইরানের প্রতি পুতিন সমর্থন পুনর্ব্যক্ত করলেন। তার মন্তব্য এ অঞ্চলে যুদ্ধরত গোষ্ঠীগুলোর ওপর প্রভাব ফেলতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT