Monday 24 August 2026,

পুতিনের পতন অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে: ট্রাম্প

প্রকাশিত : 06:30 PM, 25 June 2023 Sunday 186 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে ভাড়াটে বাহিনী ওয়াগনারের সংঘাতে মস্কোতে সরকার পতন ঘটতে পারে, পশ্চিমাদের এমন আশায় পানি ঢেলে দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্লাদিমির পুতিনের পতন অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে।

বড়সড় ঝামেলা চলছে রাশিয়ায়; কিন্তু (অভ্যুত্থান নিয়ে) আশাবাদী হওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার। পরে আরও মারাত্মক হতে পারে, শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

রাশিয়ায় অস্থিরতা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যের কিছু সময় পরই ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বিদ্রোহের ইতি টেনে মস্কোর দিকে অগ্রসর হওয়া বাহিনী সদস্যদের ক্যাম্পে ফিরে যেতে বলেন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় রুশ নেতৃত্বের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী পুতিনের একসময়ের মিত্র প্রিগোজিন রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাবেন, তাকে এই বিদ্রোহের জন্য কোনো ধরনের বিচারের মুখোমুখিও হতে হবে না।

ওয়াগনারের এই অল্প সময় ধরে চলা বিদ্রোহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উল্লসিত মন্তব্য করতে দেখা গেলেও তার পশ্চিমা মিত্ররা পুতিনের সরকারকে ফেলে দেওয়ার ব্যাপারে প্রকাশ্যে আশাবাদ ব্যক্ত করা থেকে বিরত ছিলেন।
যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিছু দিন আগেও রাশিয়ায় সরকার পতনের আহ্বান জানিয়েছিলেন, তিনি শনিবার এ নিয়ে মুখই খোলেননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মস্কোর পরিস্থিতি নিয়ে ‘মিত্র ও অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছেন’, আনুষ্ঠানিক ভাষ্যে কেবল এটুকুই বলা হয়েছে।
পশ্চিমা গণমাধ্যমগুলো ওয়াগনারের এই বিদ্রোহকে দেখিয়েছে রাশিয়ার সরকারের অস্তিত্বের সংকট হিসেবে।
পশ্চিমা যুদ্ধজোট ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত কার্ট ভলকার সিএনএনকে বলেছিলেন, ওয়াগনারের বিদ্রোহকে ঘিরে এই অস্থিরতা ‘পুতিনের শেষ’ এবং ‘ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষের সূচনা’ ঘটাবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT