Tuesday 17 November 2026,

পুতিনের ‘টাফ ম্যান ইমেজ’ নিয়ে জি-সেভেন বৈঠকে ঠাট্টা

প্রকাশিত : 10:38 PM, 26 June 2022 Sunday 257 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জার্মানিতে অনুষ্ঠিত জি-সেভেন বৈঠকের মধ্যাহ্নভোজে রোববার বিশ্বনেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টাফ ম্যান ইমেজ নিয়ে ঠাট্টা করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জার্মানির বাভারিয়ার অ্যালমাউ ক্যাসেলে বসে পুতিনকে কৌতুক করে বলেন, জ্যাকেট পরে? জ্যাকেট খুলে? আমরা কি আমাদের কোট খুলে ফেলব?

ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেতা এই নিয়ে আলোচনা করছিলেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
এ সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, পোশাক পরিবর্তনের আগে তাদের অফিশিয়াল ছবি তোলার জন্য অপেক্ষা করতে হবে। এ সময় বরিস জনসন কৌতুক করে বলেন, আমাদের দেখাতে হবে যে আমরা পুতিনের চেয়ে বেশি শক্তিশালী।

পুতিনকে নিয়ে এই কৌতুক চলতে থাকে।

২০০৯ সালে পুতিনের ঘোড়ায় চড়া খালি গায়ের বিখ্যাত একটি ছবির ব্যাপারে ইঙ্গিত দিয়ে জাস্টিন ট্রুডো বলেন, আমরা খালি গায়ে ঘোড়ার পিঠে চড়ার প্রদর্শনী করতে যাচ্ছি।

এ সময় পোশাকের বিষয়টি পাশ কাটিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, ঘোড়ায় চড়াই সবচেয়ে ভালো।

বরিস জনসন হস্তক্ষেপ করেন, তাদের আমাদের পেশী দেখাতে হবে।

অবশ্য এসব কৌতুক নিজেদের মধ্যে রেখে সাংবাদিকদের সামনে পোশাক পরেই ছবির জন্য পোজ দেন তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT