Wednesday 18 November 2026,

পিছিয়ে যাওয়ার ইঙ্গিত তুরস্কের, বেকায়দায় পড়তে পারে ইউক্রেন

প্রকাশিত : 05:42 AM, 22 June 2022 Wednesday 238 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পিছিয়ে যাওয়ার ইঙ্গিত তুরস্কের, বেকায়দায় পড়তে পারে ইউক্রেন

রাশিয়ার বিশাল যুদ্ধাজাহাজ মস্কভা গত ১৪ এপ্রিল কৃষ্ণ সাগরে ডুবে যায়।

জানা গেছে এ হামলায় তুরস্কের তৈরি বায়রাকতার টিবি-২ ড্রোন ব্যবহার করে ইউক্রেন।

তাছাড়া কৃষ্ণ সাগরে রাশিয়ার আরেকটি ছোট উদ্ধারকারী জাহাজ ডুবিয়ে দিতেও ব্যবহার করা হয় বায়রাকতার ড্রোন।

তুরস্কের তৈরি এ ড্রোন দিয়ে ইউক্রেনীয় বাহিনীর সাফল্য পাওয়ার খবর ফলাও করে প্রচার হয়।

এর ফলে ইউক্রেনকে একটি বায়রাকতার ড্রোন দেওয়ার জন্য লিথুয়ানিয়ার সাধারণ জনগণ টাকা তুলে। যদিও পরবর্তীতে লিথুয়ানিয়াকে বিনামূল্যে ড্রোন দেওয়ার কথা জানায় বায়রাকতারের প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

তবে রাশিয়ার বিরুদ্ধে হয়ত এই বায়রাকতার ড্রোন আর বেশিদিন ব্যবহার করতে পারবে না ইউক্রেন।

কারণ ইউক্রেনকে নতুন করে আর এ ড্রোন না দেওয়ার ইঙ্গিত দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি এজেন্সি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে এ তথ্য।

তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি এজেন্সির প্রেসিডেন্ট ইসমাইল দেমির ওয়ালস্ট্রিট জার্নালকে বলেছেন, আমি মনে করি তুরস্ক একমাত্র দেশ যেটি দুই দেশকে আহ্বান জানাতে পারে এবং শান্তি আলোচনার টেবিলে আনতে পারে।

তিনি আরও বলেন, আপনি এটি কিভাবে করবেন যদি একপক্ষকে আপনি লাখ লাখ অস্ত্র দেন?

তুরস্কের প্রতিরক্ষা এজেন্সির প্রেসিডেন্ট আরও বলেন, দুই পক্ষের সঙ্গেই আলোচনা করার দরজা খোলা রাখতে হবে আমাদের। বিশ্বাস অর্জনের জন্য দুইপক্ষেরই কাছে যেতে পারে এমন একজন থাকতে হবে। আমাদের লক্ষ্য হলো- শান্তি বজায় থাকবে সেটি নিশ্চিত করা।

তাহলে কি ইউক্রেনে বায়রাকতার ড্রোন পাঠানো বন্ধ করে দেবেন? এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ইসমাইল বলেন, এখনো কিছু বিষয় চলছে। এখন মন্তব্য করার মতো পর্যায়ে নেই আমি। তবে আমরা অনেক বেশি সতর্ক।

সূত্র: আল আরাবিয়া

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT