Tuesday 17 November 2026,

পালটাপালটি আক্রমণে ইউক্রেন-রাশিয়া

প্রকাশিত : 04:20 AM, 7 April 2024 Sunday 150 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পালটাপাল্টি আক্রমণ চলছে ইউক্রেন-রাশিয়ায়। দক্ষিণ রাশিয়ার রোভ অঞ্চলে বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ ঘটনায় বিধ্বস্ত হয়েছে ছয়টি রুশ বিমান। পাশাপাশি আরও আটটি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় প্রায় ২০ জন সেনাসদস্যের হতাহতের বিষয়টি জানিয়েছে এক নিরাপত্তা সূত্র। অন্যদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় ৬ জন বেসামরিকসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় মধ্যরাতে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে অঞ্চলটির কর্মকর্তরা। এএফপি, বিবিসি।

দক্ষিণ রাশিয়ার বৃহত্তম শহর রোস্তভ-অন-ডন। সেখানেই মরোজোভস্ক বিমানঘাঁটিতে সাধারণত রাশিয়ার এসইউ-২৭ ও এসইউ-৩৪ বিমান রাখা হয়। সেই বিমানগুলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ফ্রন্টলাইনে ব্যবহার করছে রাশিয়া।

রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সীমান্তবর্তী ওই অঞ্চল লক্ষ্য করে ৪০টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে। এ বিষয়ে রুশ সামরিক বিশ্লেষক পাভেল আকসিয়োনভ বলেন, অল্প সময়ের ব্যবধানে এতগুলো ড্রোন দিয়ে হামলা চালানোর কারণে বিমান প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে পড়তে পারত। রোস্তভ হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারাতভ, কুর্স্ক, বেলগোরদ ও ক্রাসনোদার অঞ্চলকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলায় অংশগ্রহণকারী সব ড্রোনকেই ভূপাতিত করা হয়েছে।

সম্প্রতি রাশিয়ায় ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। ড্রোন দিয়ে রাশিয়ার সামরিক ও জ্বালানি ক্ষেত্রগুলোতে হামলা চালাচ্ছে দেশটি। এদিকে ইউক্রেনের উত্তর-পূর্ব শহর খারকিভ অঞ্চলে ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, শনিবার ভোরে অ্যাপার্টমেন্ট ব্লকসহ বেশ কয়েকটি ভবনে ইরানের তৈরি শাহেদ ড্রোন দ্বারা আঘাত করা হয়েছে। ইউক্রেনীয় পুলিশ কর্তৃক প্রকাশিত ফটোতে দেখা যায় উদ্ধারকারীদের ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে, ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া ভবনগুলোও সেখানে দৃশ্যমান। পুলিশ জানিয়েছে, হামলায় অ্যাপার্টমেন্ট ব্লক, পেট্রোল স্টেশন, প্রশাসনিক ভবন এবং গাড়ির ক্ষতি হয়েছে।

এদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও চারজন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। হামলার পরপরই খারকিভ এবং কিয়েভসহ দেশের অধিকাংশ স্থানে কয়েক ঘণ্টার জন্য বিমান হামলার সতর্কতা কার্যকর করা হয়।

জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ বলেন, বেশ কয়েকটি বহুতল ভবন ও ব্যক্তিগত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে দুটি ক্ষেপণাস্ত্র হামলা করে। এরপর পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও তিনটি ক্ষেপণাস্ত্র হামলা করে। ইউক্রেনের সংবাদমাধ্যমগুলো অনুসারে, কয়েকজন সংবাদকর্মীও এ হামলায় আহত হয়েছেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক। বৃহস্পতিবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে নিউজ আউটলেট পলিটিকোকে তিনি বলেছেন, মে বা জুনে রাশিয়ার করা যে কোনো নতুন হামলার জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসাবে খারকিভকে দেখেছেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT