Wednesday 26 August 2026,

পানির নিচেও চলে এমন পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

প্রকাশিত : 07:20 PM, 24 March 2023 Friday 191 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পানির নিচেও পারমাণবিক হামলা চালাতে সক্ষম একটি ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, পারমাণবিক হামলা চালাতে ও পানির নিচে চলতে সক্ষম এই ড্রোন যেকোনো উপকূল কিংবা বন্দরে মোতায়েন করা যেতে পারে।

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে সর্বোচ্চ নেতা কিম জং-উনের নির্দেশনা ও তত্ত্বাবধানে একটি সামরিক মহড়া চালায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। এ সময় নতুন অস্ত্রব্যবস্থা মোতায়েন ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এই মহড়ায় পারমাণবিক হামলা চালাতে সক্ষম ড্রোনটিও পরীক্ষা করা হয়।

গত মঙ্গলবার উত্তর কোরিয়ার দক্ষিণ হামগিয়ং প্রদেশের উপকূলে ড্রোনটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। মহড়া চলার সময় ড্রোনটি গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পানির নিচে ৫৯ ঘণ্টা ১২ মিনিট অবস্থান করেছে। এ সময় ড্রোনটি পানির ২৬০ থেকে ৪৯০ ফুট গভীরে চলাচল করেছে।

তবে ড্রোনটির পারমাণবিক সক্ষমতার বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানায়নি কেসিএনএ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT