Thursday 20 August 2026,

পাকিস্তানে ৪০৫ দিন ইন্টারনেট বন্ধ, ক্ষতি ২০ হাজার কোটি

প্রকাশিত : 07:05 AM, 8 January 2025 Wednesday 144 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আন্দোলন দমাতে এক বছরে প্রায় ৪০৫ দিন অর্থাৎ ৯৭৩৫ ঘণ্টা ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছিল পাকিস্তান। এর ফলে দেশটিকে অর্থনৈতিক ক্ষতি গুনতে হয়েছে প্রায় ১৯ হাজার ৭৩১ কোটি টাকা। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট সংযোগ বন্ধ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করায় অর্থনৈতিক ক্ষতির দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। ২০২৪ অর্থবছরে দেশটি যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমার ও সুদানের সারাবছরের ব্যয়ের সমান।

বৃহস্পতিবার প্রকাশিত টপটেন ভিপিএন.কমের প্রতিবেদনের বরাত দিয়ে ডন জানিয়েছে, কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ২৮টি দেশে ১৬৭ বার ইন্টারনেট বন্ধ রেখেছে বা বিভ্রাট ঘটিয়েছে। পাকিস্তানে ২০২৪ সালের নির্বাচন, আন্দোলন এবং তথ্য নিয়ন্ত্রণ করার জন্য ১৮ বার ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়, যার ফলে ৮২.৯ মিলিয়ন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্ত হন।

এছাড়াও গত বছর ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বন্ধ করায় ১৬৪ কোটি এবং বেলুচিস্তানে ১৬ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত মোট ৮৬৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখায় ১১৮ কোটি ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি।

টপটেন ভিপিএন.কমের অনুসন্ধান বলছে, গত বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট বিঘ্নিত ৮৮,৭৮৮ ঘণ্টা স্থায়ী হয়েছে, যার ফলে মোট ৭.৬৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT