Thursday 27 August 2026,

পাকিস্তানে বৃষ্টির জন্য নামাজ আদায় লাখো মুসল্লির

প্রকাশিত : 09:15 AM, 16 November 2024 Saturday 129 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাতাসে মারাত্মক দূষণের কারণে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন পাকিস্তানের বিভিন্ন প্রদেশের লাখো মানুষ। এর আগে সামাজিকমাধ্যমে সংকটকালীন সময়ে এ বিশেষ প্রার্থনার আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বায়দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় পাঞ্জাব প্রদেশে শুক্রবার স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বেগতিক হওয়ায় সব ধরনের নির্মাণ কার্যক্রম নিষিদ্ধ করা, স্কুল বন্ধ রাখা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাস চালু উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধ্যাত্মিক সংহতির ওপর জোর দিয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন লাখো মানুষ।

শুক্রবার (১৫ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার লাহোরকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার। বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ৬৮২। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এমন আবহে শেহবাজ শরিফ সামাজিকমাধ্যমে জাতির উদ্দেশে বলেন, ‘আমি জাতিকে নামাজ-ই-ইসতিসকা পড়ার অনুরোধ করছি এবং বৃষ্টির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি। ধর্মীয় পণ্ডিত এবং সুফি নেতাদের নামাজের আয়োজন নিশ্চিত করতে তাদের ভূমিকা পালন করা উচিত।’

প্রধানমন্ত্রী শেহবাজ বৃষ্টিপাতের সম্ভাব্য উপকারিতা তুলে ধরে বলেন, ‘এটি পরিবেশের উন্নতি করতে পারে এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে, যা বৃষ্টির অভাবের কারণে বেড়েছে। ’

‘বৃষ্টি মানুষের জন্য স্বস্তি এনে দেবে এবং চলমান দুর্ভোগ কমাতে সাহায্য করবে।’

তিনি আরও অনুরোধ করে বলেন, ‘ফেডারেল এবং প্রাদেশিক প্রশাসনের অধীনে সারা দেশে সব মসজিদে নামাজ-ই-ইসতিসকা পরিচালনা করা হোক। এই কঠিন সময়ে, বৃষ্টির প্রার্থনায় আধ্যাত্মিক সংহতি প্রয়োজন’।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT