Thursday 27 August 2026,

পাকিস্তানে নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা হামলা

প্রকাশিত : 12:04 PM, 3 February 2024 Saturday 151 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচন আগামী ৮ ফ্রেব্রুয়ারি। এ নির্বাচন ঘিরে আরও সহিংস হয়ে উঠেছে দেশটি। এরই মধ্যে করাচিতে নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের পরিমাণ এখনো জানা যায়নি। খবর ডনের।

পুলিশের উপমহাপরিদর্শক সৈয়দ আসাদ রাজা বলেন, কিছু সন্ত্রাসী অফিসের পার্কিং এলাকায় বিস্ফোরক দ্রব্যসংবলিত একটি প্লাস্টিকের ব্যাগ রেখেছিল। পরে গাড়ি পরিষ্কারের দায়িত্বে থাকা একজন কর্মী এটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জানান।

পুলিশ বলছে, বোমাটির ওজন প্রায় ৪০০ গ্রাম এবং এটি একটি টাইম ডিভাইসের সঙ্গে সংযুক্ত ছিল।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর পুরো এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। জনসাধারণকে অন্য পথে চলাচলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন ঘিরে এরই মধ্যে উত্তাপ শুরু হয়েছে দেশটিতে। বিভিন্ন শহরে সহিংসতার ঘটনাও ঘটছে। জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

সহিংসতার মধ্যেই ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আয়োজনে অটল পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) ডাকা উচ্চপর্যায়ের এক বৈঠকের পর পরিকল্পনামতো তারিখেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গোহর এজাজ। তিনি বলেন, ‘ইসিপি ও তত্ত্বাবধায়ক সরকার আগামী বৃহস্পতিবারই (৮ ফেব্রুয়ারি) নির্বাচন করবে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT