Friday 21 August 2026,

পাকিস্তানের জন্য ভয়াবহ সংকেত: ট্রাম্প ও মোদীর ঐক্যবদ্ধ বার্তা যা বদলে দিতে পারে সবকিছু!

প্রকাশিত : 06:05 AM, 15 February 2025 Saturday 140 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যৌথ বিবৃতিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানকে নিশ্চিত করতে হবে যে তাদের মাটি ব্যবহার করে কেউ সীমান্তে সন্ত্রাসবাদী হামলা চালাতে না-পারে।
যৌথ বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ করায় অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান। আজ শুক্রবার তিনি বলেন, “পাকিস্তানকে নিয়ে এই ধরনের মন্তব্যে আমি বিস্মিত। পাকিস্তানের আত্মত্যাগকে উপেক্ষা করা হয়েছে।” শাফকাত আরও দাবি করেন, মোদি-ট্রাম্পের বিবৃতি একতরফা ও বিভ্রান্তিকর। তিনি বলেন, “এই ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।”

উল্লেখ্য, ভারত নিয়মিতই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ করে থাকে।

মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, “২০০৮ সালের মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে প্রত্যর্পণ করা হবে।” তাহাউর রানা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক, যিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে বন্দি। কিছুদিন আগে আমেরিকার একটি আদালত তাকে ভারতে প্রত্যর্পণে সম্মতি দেয়।

মুম্বাই হামলার বিষয়ে এই সিদ্ধান্ত ঘোষণার পরই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে বার্তা দেয় ভারত ও যুক্তরাষ্ট্র। যৌথভাবে তারা পাকিস্তানকে আহ্বান জানায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT