Sunday 09 August 2026,

পাকিস্তানের আদালতে সিনিয়র আইনজীবীকে গুলি করে হত্যা

প্রকাশিত : 07:05 AM, 17 January 2023 Tuesday 189 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের আদালতে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সকালে পেশোয়ার হাইকোর্টের বার রুমে সিনিয়র আইনজীবী ও পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট লতিফ আফ্রিদিকে হত্যা করা হয়।

ডনের খবের বলা হয়, ৭৯ বছর বয়সী আবদুল লতিফ আফ্রিদি পাকিস্তানে আইনজীবীদের আন্দোলনের সামনে থাকা এক ব্যক্তিত্ব।

সংবাদমাধ্যম বলছে, গুলিবিদ্ধ আবদুল লতিফকে পেশোয়ার লেডি রিডিং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম জানান, চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা গেছেন। লতিফ আফ্রিদিকে ছয়টি গুলি করা হয়েছিল।

পেশোয়ারের এসপি কাশিফ আব্বাসী জানান, সকালের দিকে বার কক্ষে বসে থাকার সময় একজন অস্ত্রধারী সেখানে প্রবেশ করে তার দিকে গুলি চালাতে করে। এদিকে এ ঘটনায় জড়িত আদনান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ বলছে, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ছোট অস্ত্র, পরিচয়পত্র এবং একটি স্টুডেন্ট কার্ড উদ্ধার করা হয়। এসপি আব্বাসী আরও বলেন, পুলিশ সন্দেহ করছে ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা করে থাকতে পারে আদনান।

১৯৭৯ সালে সাবেক প্রেসিডেন্ট জেনারেল মুহাম্মদ জিয়া-উল-হকের সামরিক আইনের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য আটক হয়েছিলেন আবদুল লতিফ। আফ্রিদির হত্যাকাণ্ডে ‘‘গভীর দুঃখ” প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এদিকে পেশোয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জামান আফ্রিদির হত্যার প্রতিবাদে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ জুড়ে দুই দিনের আদালত বয়কটের ঘোষণা দিয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT